Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৩, ২ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত ওসি বিনয় ভূষন রায়। ছবি- আই নিউজ

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নবাগত ওসি বিনয় ভূষন রায়। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়  শ্রীমঙ্গল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি সভা ও মতবিনিময় করেছেন। 

সোমবার (১ জানুয়ারি) রাত ৭টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গলের সাবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহসভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী, সহসভাপতি আকাতার হোসেন শামীম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিসুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দীন, কোষাধ্যক্ষ মো. এহসানুল হকসহ অন্যান্য সাংবাদিকরা সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়ন, মোটর সাইকেল চুরি, যানযট নিরসন, টমটম ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

সাংবাদিকদের বক্তব্য শুনে শ্রীমঙ্গল থানার নবাগত ওসি বিনয় ভূষন রায় বলেন, শ্রীমঙ্গলের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কাজ করতে সাংবাদিকদের প্রতি সহযোগিতা করার আহ্বান জানান। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা কাজ করছি। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন। একসাথে কাজ করলে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহসহ সব অপরাধ কমে যাবে। 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ শ্রীমঙ্গলের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়