মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৫৪৯ ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
টি সংসদীয় আসনের ৫৪৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের ৫৪৯টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সরেজমিনে দেখা গেছে জেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ অন্যান্য সামগ্রী।
এদিকে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের দফতর সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ জন, আসন ভিত্তিক র্যা বের ৪ টি টহল টিম, সেনাবাহিনী ৫৭৫ জন, বিজিবি ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন ৮টি টিম এবং ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ৪ জন।
জেলা পুলিশ জানিয়েছে- প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য এবং ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও জেলা পুলিশের মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন থাকবে।
মৌলভীবাজার জেলায় মোট ভোট কেন্দ্র ৫৪৯টি। মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ১৬ হাজার ৫৯৬ জন, পুরুষ ভোটার: ৭৬৯৯৪৩ জন এবং নারী ভোটার: ৭৪৬৬৪৮ জন। হিজড়া ভোটার আছেন ৫ জন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























