Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:১২, ১২ জানুয়ারি ২০২৪

জাহাঙ্গীর কবির নানককে মৌলভীবাজার আ.লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

জাহাঙ্গীর কবির নানককে মৌলভীবাজার আ. লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছ। ছবি : আই নিউজ

জাহাঙ্গীর কবির নানককে মৌলভীবাজার আ. লীগ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছ। ছবি : আই নিউজ

বাংলাদেশ আ্ওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাট মন্ত্রী নির্বাচিত হওয়ায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানী ঢাকার বাসায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, জেলা আওয়ামী লীগ সদস্য আক্তারুজ্জামান প্রমুখ।

এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার প্রত্যয় করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি দলকে সুসংগঠিত রেখে ২০৪১ সালের ভিশন-৪১ বাস্তবায়নে কাজ করতে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে নির্দেশনা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়