Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ১৩ জানুয়ারি ২০২৪

শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা। ছবি- আই নিউজ

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্টিত হয়েছে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও মেয়েদের মাসিককালীন সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। 

অনুষ্ঠানে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও মেয়েদের মাসিককালীন সচেতনতা বিষয়ক বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বেতার উপস্থাপক সজীব দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার দেবশ্রী দত্ত ও কিশোর কিশোরীরা।  

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক আল আমিন খান। 

তিনি বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষেরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য ও মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়