রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জে পৌষ সংক্রান্তিতে নৌকা বিলাস অনুষ্ঠিত হবে
বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায় লোকেরা প্রতিবছর আয়োজন করে নানা উৎসব।
বাংলায় পৌষ সংক্রান্তির আরেক নাম ‘মকর সংক্রান্তি’ বা ‘উত্তরায়ণ সংক্রান্তি’। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। পিঠা ও পৌষ সংক্রান্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দিনে আবহমান গ্রামবাংলায় নানা ধরনের পিঠা তৈরির আয়োজন চলে। এ ধারাবাহিকতায় কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায় লোকেরা প্রতিবছর আয়োজন করে নানা উৎসব।
পৌষ সংক্রান্তির আয়োজন জুড়ে থাকে বাঙালির ঐতিহ্যবাহী নানান বাহারি পিঠা। যেমন: পিঠাপুলি, পাটিসাপটা, ভাপাপিঠা, দুধপুলি, ফুলকলি, বিনি পিঠা, মালপোয়া পিঠা, সিমুই পিঠা, সূর্যমুখী পিঠা, ঝিনুক পিঠা, চিতা পিঠা, খেজুর পিঠা, বেনি পিঠা, ঝাল কুশ পিঠা, নকশি পিঠা, মালকো পিঠা, করলা পিঠা, চঙ্গা পিঠা, মুঠা পিঠা, রস চিতোই পিঠা প্রভৃতি। পৌষ সংক্রান্তি মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’।
বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি বিশেষ দিন। বলা যায়, বাঙালি সংস্কৃতিতে এটি বিশেষ উৎসবের দিন। হাজার বছর ধরে বাঙালির ঘরে ঘরে এই সংস্কৃতি চলে আসছে।
আজ রোববার (১৫ জানুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে এবার সংক্রান্তিতে অনুষ্ঠিত হবে নৌকা বিলাস।
জানা যায়, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের পিতা স্বর্গীয় ধন সিংহ শতবছর পূর্বে এই উৎসবের সর্ব প্রথম উদ্যোগ নেন। তারা এই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এই উৎসব চলছে।
উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি শিপলু কুমার সিংহ জানান, এবারে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ জানুয়ারি দুপুর ১ টা থেকে অনুষ্ঠিত হবে নৌকা বিলাস।
ইতোমধ্যে উৎসব আনন্দময় করতে সব ধরনের প্রস্তুতি চলছে। সকল ভক্তকে উত্তর বালিগাঁও গ্রামবাসীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে নৌকা বিলাস উপভোগ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























