Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ১৫ জানুয়ারি ২০২৪

ওসমানী মেডিকেলের সেই দুই নার্সকে ৩ দিনের রিমান্ড 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- অনলাইন থেকে

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- অনলাইন থেকে

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ গ্রহণকালে ৬ লাখ টাকাসহ গ্রেপ্তার দুই নার্সিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গতকাল রোববার (১৪ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন-১ আদালতের বিচারক মো. সুমন ভূঁইয়া আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই রাশেদ ফজল আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তিনি জানান, শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।

এর আগে মঙ্গলবার (৯ জানুয়ারি) হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ তাদের আটক করেন সরকারের একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। একজন নার্সিং কর্মকর্তার এরিয়া বিল থেকে ওই টাকা তারা ঘুষ নিতে গিয়ে আটক হন। 

পরদিন বুধবার (১০ জানুয়ারি) কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ। মামলায় আটক দুজন ছাড়াও আসামি করা হয় বাংলাদেশ নার্সিং এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে। সাদেক পলাতক রয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়