মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫৬, ১৭ জানুয়ারি ২০২৪
জাতীয় যুবনীতি- ২০১৭ বাস্তবায়নে মৌলভীবাজারে নাগরিক প্লাটফর্ম গঠন
পৌরসভার সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ
বেসরকারি উন্নয়নসংস্থা রূপান্তর-এর আয়োজনে ‘আস্থা’ প্রকল্পের আওতায় জাতীয় যুবনীতি-২০১৭ বাস্তবায়নকল্পে মৌলভীবাজার জেলায় নাগরিক প্লাটফর্ম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, সাধারণ সম্পাদক, বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।
সভায় বক্তব্য দেন- লেখক, শিক্ষক ও সমাজসেবক আহমদ সিরাজ, উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন, রেডিও পল্লিকণ্ঠ ৯৯.২-এর সিনিয়র স্টেশন ম্যনেজার মেহেদি হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, প্রথম আলো নিজস্ব প্রতিদেক ও কথাসাহিত্যিক আকমল হোসেন নিপু, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, শিক্ষানুরাগী মো. আ. লতিফ ও রূপান্তরের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেকসহ আরও অনেকে।
এই প্রকল্প যুবদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাধারণ, সামাজিক মূল্যবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব বিকাশে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করছে।
যুবদের সঠিক পথে পরিচালনা, আন্তঃপ্রজন্ম সম্পর্ক উন্নয়ন ও পরামর্শক হিসাবে সমাজের সিনিয়র শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মীদের নিয়ে জেলা পর্যায়ে মৌলভীবাজার নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়।
সভায় সাংবাদিক নজরুল ইসলাম মুহিবকে আহবায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ স ম ছালেহ সোহেল, নারী নেত্রী মুন্না দেব রায়, এহসানা চৌধুরী চায়না ও উন্নয়ন কর্মী এস এ হামিদকে যুগ্ম আহবায়ক এবং সমাজকর্মী মাধুরী মজুমদারকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, ‘আস্থা’ প্রকল্পটি সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)-এর আর্থিক সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর অনুমতিক্রমে রূপান্তর বাংলাদেশ ১৮টি জেলার ১৪৭টি উপজেলায় বাস্তবায়ন করছে।
প্রকল্পের মেয়াদ কাল: ১ জুলাই’২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৬। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সকল উপজেলায় দল-মত নির্বিশেষে জাতীয় যুব নীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল কর্মএলাকার তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ত করা।
একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে যুবদের সাথে বয়ষ্কদের মেলবন্ধন তৈরির মাধ্যমে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও জাতীয় যুবনীতির আলোকে তৃণমূল পর্যায়ে বিভিন্ন প্রান্তিক যুবগোষ্ঠী নারী-পুরুষদের সমাজ ও দেশের উন্নয়নে সম্পৃক্তকরণের উদ্যোগ সৃষ্টি করা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























