ফয়সাল আহমদ, সিলেট
সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তেরমাইল ব্রাক্ষণ শাসন নামক স্থানে এ ঘটনা ঘটে। ছবি- আই নিউজ
সিলেটে ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহি মো. শফিউল হাসান সানী (২৯) নামে সাবেক এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টায় সিলেট থেকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তেরমাইল ব্রাক্ষণ শাসন নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মো. শফিউল হাসান সানি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সানী রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বছরের ২৯ নভেম্বর চাকুরিচ্যুত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখি মাইক্রোবাস (ঢাকা মেট্রো- ল ৬২-২০৪০) ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়, ঘটনাস্থলে পুলিশ সদস্য সানির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক। তিনি জানান, মাইক্রোবাসের ধাক্কায় সানির মৃত্যু হয়। তিনি রাজারবাগ পুলিশের কনস্টেবল ছিলেন। গেলো ২৯ নভেম্বর চাকুরিচ্যুত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























