Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ২৩ জানুয়ারি ২০২৪

সবজি আড়তের শ্রমিকদের মৌলভীবাজার পৌরসভার শীতবস্ত্র বিতরণ 

শ্রমিকের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান। ছবি- আই নিউজ

শ্রমিকের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছেন পৌর মেয়র ফজলুর রহমান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার শহরের বেরীরপাড়স্থ সবজি আড়তের শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মৌলভীবাজার পৌরসভা। 

গত রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫০ জন শ্রমিকের মধ্যে কম্বল তুলে দেন পৌর মেয়র মো. ফজলুর রহমান।   

বিতরণ অনুষ্ঠানে পৌর কাউন্সিলর ফয়সল আহমদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক,  মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, পশ্চিমবাজার সবজি আড়তদার সমিতির সভাপতি শেখ নুরুল ইসলাম-সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় পৌরসভার পশ্চিমবাজার এলাকাসহ সবজি আড়তে রাতে ট্রাক থেকে মালামাল আনলোড করা দরিদ্র ১৫০ জন শ্রমিকের মধ্যে  কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করে মেয়র ফজলুর রহমান বলেন, রাতে শ্রমিকদের কাজ হওয়াতে অনেক  বেশি শীত সহ্য করতে হয়। শীতজনিত কষ্ট ও দুর্দশা লাঘবে বর্তমান সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্ন সেবার আওতায় নিয়ে এসেছেন। শীতের এ সময় দেশের খেটে খাওয়া দরিদ্র লোকজন শীতে কষ্ট না পান এজন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়