নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে অভিযান চালিয়ে ৩ আসামীকে গ্রেফতার
পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার রাজনগর গ্রামের রুস্তম আলীর ছেলে আলী আজগর (২৮), আমড়াখাইর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মো. সমসু মিয়া (৫২), বরকতপুর গ্রামের সিরাজুল হকের ছেলে কোহিনুর মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের নিম্বর টাওয়ারের সামনে অভিযান চালিয়ে আলী আজগর (২৮) কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। আর আসামী সমসু মিয়াকে (৫২) বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে আমড়াখাইর ভূমিহীন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে নবীগঞ্জ থানার নন এফআইআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কোহিনুর মিয়া (৪৫)কে বরকতপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























