মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
শ্রীমঙ্গলে মাঘের শীতে পিঠা উৎসবের আয়োজন
পিঠা উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে তরুণদের সংগঠন "অধ্যায়"।
শ্রীমঙ্গলে মাঘের এই ভরা শীতে পিঠা উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে তরুণদের সংগঠন "অধ্যায়"। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শ্রীমঙ্গলের মননশীল শিক্ষার্থীদের যুব-সংগঠন "অধ্যায়" এর তৃতীয় বর্ষের আয়োজন এটি। আয়োজন সফলভাবে বাস্তবায়নের প্রচেষ্টায় সবাই এখন কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন সংগঠনের সদস্যরা।
আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই পিঠা উৎসব। সকাল ১টা থেকে শুরু করে চলবে রাত পর্যন্ত। আয়োজনে থাকবে পিঠাপুলি, হালকা খাবারসহ নানা ধরনের পিঠা বিক্রির স্টল।
এ ছাড়াও, উৎসবে ঘিরে বসবে মেলা থাকবে খেলাধুলার আয়োজন। পিঠার স্টলের এর পাশাপাশি থাকবে শ্রীমঙ্গলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠা উৎসবের আনন্দ আয়োজনে অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার জন্য "অধ্যায়" এর পক্ষ থেকে শ্রীমঙ্গলবাসীকে সহৃদয়ে আমন্ত্রণ জানানো হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























