নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারের রাজনগরে শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে বস্ত্র বিতরণ
শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও গরম পোষাক বিতরণ।
মৌলভীবাজারের রাজনগরে উত্তরণ শিশু ও যুব শিক্ষা সহায়ক সংস্থা, পন্নাবাড়ি, চৌধুরী পরিবারের প্রতিষ্ঠাতা প্রবাসী আসজাদী আসমিন চৌধুরী ও আতা-ই এলাহীর উদ্যোগে শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে কম্বল ও গরম পোষাক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে সংস্থার স্থায়ী ক্যাম্পাস রাজনগরের কদমহাটায় এক অনুষ্ঠানের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে গরম বস্ত্রসামগ্রী তুলে দেন উত্তরণ শিশু ও যুব শিক্ষা সহায়ক সংস্থার শিক্ষা শাখার প্রধান শিক্ষক লিংকন চন্দ্র দাশ।
এসময় উপস্থিত উত্তরণ শিশু ও যুব শিক্ষা সহায়ক সংস্থার শিক্ষা শাখার ইনচার্জ নেছার আহমদ, সহকারি শিক্ষক রিংকু চন্দ্র দাশ, হাবিবা আক্তার শেফা, ফাতেমা চৌধুরী সোনিয়া, তাকলিমা বেগম,হাছনা বেগম, শিপা রুহি দাশ, আছমা বেগম, রুমি বেগম, আলছুমা চৌধুরী সুইটি, কবি জাবেদ ভূঁইয়া প্রমুখ।
২০১১ সালে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি আসজাদী আসমিন চৌধুরী ও আতা-ই এলাহি চৌধুরী এ সংগঠনটি গড়ে তুলেন।
আতা-ই এলাহি চৌধুরী তাঁর জীবন সঙ্গী আশ-জাদী আজমিন চৌধুরী সংগঠনটি চেয়ারপার্সন ও তিনি নিজে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। কন্যা কাজী সাদিকা চৌধুরী জুই, জামাতা কাজী জিসান হাসান, পুত্র মুনাওর চৌধুরী নাবিল ও পুত্রবউ জুবাইদা চৌধুরী সংগঠনটির পরিচালকের দায়িত্ব পালন করছেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























