নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেওয়া দল। ছবি- RMB
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে আইজিপি কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ উপলক্ষে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) মৌলভীবাজার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে সকাল ১১.৩০ ঘটিকায় এই কাবাডি প্রতিযোগিতা শুরু হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পুলিশ সুপার বলেন, একজন পুলিশ সদস্যের যেমন শারীরিক সক্ষমতার পাশাপাশি চোখ-কান খোলা রেখে কাজ করতে হয়, কাবাডি খেলাতেও একজন খেলোয়াড়কে শারীরিক ও মানসিক উভয় সক্ষমতা দেখাতে হয়। খেলায় হার-জিত থাকবেই এটা খেয়াল রেখে খেলোয়াড়দের পেশাদারিত্বের সাথে খেলতে হবে। পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী সেটার ছাপ খেলাতেও থাকবে বলে আমি প্রত্যাশা করি।
কাবাডি প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মো. আজমল হোসেনসহ মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
খেলায় সিলেট রেঞ্জের ৪ জেলা এবং সিলেট আরআরএফসহ মোট ৫টি দল অংশগ্রহণ করে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























