ঢাকা, বুধবার   ০৬ মে ২০২৬,   বৈশাখ ২৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১০:৩৬, ২৯ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে তাপমাত্রা ৯ ডিগ্রি, বাতাসের মান অস্বাস্থ্যকর 

কুয়াশায় আচ্ছন্ন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন। ছবি- আই নিউজ

কুয়াশায় আচ্ছন্ন কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে সূর্যের দেখা মিলেছে আজ। তবে, আজকেও মৌলভীবাজারে বাতাসের মান অস্বাস্থ্যকর। 

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে মৌলভীবাজার আবহাওয়া অফিস। মৌলভীবাজার আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ গতকালকের চেয়ে তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারাদিন এই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে, রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে। আগামীকাল তাপমাত্রা কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 

এই প্রতিবেদন লেখার সময় মৌলভীবাজারে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের মান ছিল খুবই অস্বাস্থ্যকর। আর বাতাসের বেগ ঘণ্টায় ৯ কিলোমিটার।

এদিকে আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর শীতল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে এ জেলায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ১ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। বাতাসের গতি ছিল ২ নটিক্যাল মাইল। এর আগে, রোববার ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া জেলার ওপর দিয়ে বইছে টানা শৈত্যপ্রবাহ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়