Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ২০ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জানুয়ারি ২০২৪

কমলগঞ্জে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি

খুঁটির নিচে পড়ে আছে ট্রান্সফরমারের সরঞ্জাম। ছবি- আই নিউজ

খুঁটির নিচে পড়ে আছে ট্রান্সফরমারের সরঞ্জাম। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি গেছে। এতে গ্রাহকরা বিদ্যুতহীন হয়ে পড়ছেন। গতকাল রোববার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন উপজেলার পতনঊষার গ্রাম থেকে ৫০ কেভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন বড় একটি ট্রান্সফরমার রোববার দিবাগত রাতে চুরি হয়। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক মীর ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি ঘটনা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়