Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১১, ২৯ জানুয়ারি ২০২৪

মৌলভীবাজারে দোকানের তালা কেটে চুরির চেষ্টা

যন্ত্র দিয়ে দোকানের তালা কেটে ফেলে চোর। ছবি- সিসিটিভি ফুটেজ থেকে

যন্ত্র দিয়ে দোকানের তালা কেটে ফেলে চোর। ছবি- সিসিটিভি ফুটেজ থেকে

মৌলভীবাজার সদর উপজেলার লেক রোডের একটি দোকানে অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালা কেটে চুরির চেষ্টা করেছে একদল চোর। তবে, লোকজনের উপস্থিতি টের পেয়ে গাড়িতে করে তাৎক্ষণিক পালিয়ে যান অজ্ঞাত চোরেরা।

রোববার দিবাগত (২৯ জানুয়ারি) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে লেক রোডস্থ সেবা হাসপাতালের পার্শ্ববর্তী নয়ন ভ্যারাইটিজ ষ্টোরে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় দোকানের ক্ষয়ক্ষতি হয়নি।

সেবা হাসপাতাল কতৃপক্ষের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সাদা একটি কার দোকানের সামনে এসে দাঁড়ালে এক যুবক ভেতর থেকে বেরিয়ে আসেন। একসময় সিসি ক্যামেরা তাঁর চোখে পড়লে তিনি সেটাতে আঘাত করতে থাকেন। 

পরে সকালে দোকানের সামনে কাটা তালা দেখতে পান দোকান মালিক। পরে জানা যায়, সেবা হাসপাতালের অ্যাম্বুলেসের চালক ওইসময় আসায় চোর গাড়িতে করে পালিয়ে যায়। 

এ ব্যাপারে নয়ন ভেরাইটিজ ষ্টোরের মালিকের ছেলে মিথুন দাস জানান, চোরেরা এর আগেও কয়েকবার দোকানে চুরির চেষ্টা করেছে। এবারও তালা কেটে চুরি করার চেষ্টা করেছে। তবে লোকজন চলে আসায় পারেনি। দোকানের কোনো লোকসান হয়নি যদিও। তবু, নিরাপত্তার ব্যাপারে শঙ্কায় আছি। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়