সিলেট প্রতিনিধি
সিলেটে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত
প্রতীকী ছবি
সিলেটের বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৌলভীবাজারের একজন সহ মোট দুই জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নগরীর এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাসিন্দা মো. মেহদি আফনান (৩২), হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার বড়াইল এলাকার বাসিন্দা আশফাকুজ্জামান।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেটের আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যান মেহদি আফনান। গুরুতর আহত আশফাকুজ্জামাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মোটরসাইকেল ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























