মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
উপ-অঞ্চল পর্যায়ে টেবিল টেনিসে রানারআপ শ্রীমঙ্গলের সুবর্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টেনিস খেলোয়াড় সুবর্ণ শিখর বর্ণ। ছবি- আই নিউজ
জাতীয় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপ-অঞ্চল পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতায় রানারআপ হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের টেনিস খেলোয়াড় সুবর্ণ শিখর বর্ণ।
বর্ণ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর পুত্র ছেলে।
বুধবার (৩১ জানুয়ারি) উপ-অঞ্চলের প্রতিযোগিতা সিলেটে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। খেলায় সিলেট জেলার প্রতিযোগীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-২ সেটে পরাজিত হয়ে রানারআপ হয়েছে। বর্ণ নটর ডেম স্কুল এন্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী।
এ ছাড়াও, তবলা বাজানোতেও সুবর্ণ শিখর বর্ণের রয়েছে দক্ষতা। ইতোমধ্যে সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে সে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























