আই নিউজ ডেস্ক
সিলেট বিভাগের নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নতুন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে।
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নতুন কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. আবুল কালাম আজাদকে হিসেবে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাপন মন্ত্রণালয়।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এদিন চট্টগ্রাম ও রংপুর বিভাগেও নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংযুক্ত যুগ্ম সচিব এ টি এম জিয়াউল ইসলামকে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার করা হয়েছে।
আর বিদ্যুৎ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ইয়াসমিন পারভীন তিবরীজিকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তাদের জনস্বার্থে দায়িত্ব পালনের জন্য বদলিপূর্বক পদায়ন করে নিয়োগ দেওয়া হলো। শিগগিরই এই আদেশ কার্যকর হবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























