Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৫, ১ ফেব্রুয়ারি ২০২৪

মাতারকাপনে বসত ভিটায় আগুনে ১৪ লক্ষ টাকার ক্ষতি 

পূর্ব মাতারকাপন এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

পূর্ব মাতারকাপন এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব মাতারকাপন এলাকায় এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৪ লক্ষ টাকার লোকসান হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 

গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পূর্ব মাতারকাপন এলাকায় আবুল কালাম আজাদের বাড়িতে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, রাত আনুমানিক ৯ টার দিকে আমাদের দুই ভাইয়ের ঘরে আগুন লাগে। কোথায় থেকে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। আগুন লাগার সময় কেউ বাড়িতেও ছিলো না। 

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ঘরে থাকা অনেক মালামাল পুড়ে গিয়েছে। ক্ষতির পরিমান আনুমানিক ১৪/১৫ লক্ষ টাকা বলে দাবি ভুক্তভোগী দুই পরিবারের। 

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার হারুনুর রশিদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে, ইলেকট্রিক শট সার্কিট বিস্ফোরণ হয়ে আগুন লাগতে পারে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়