সিলেট প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জে মাত্র ৮ মাসে কোরান মুখস্ত করলো ৮ বছরের আলভী
অল্প সময়ে কোরআন শরীফ মুখস্ত (হিফজ) করে তাক লাগিয়ে দিয়েছেন ৮ বছরের শিশু আলভী।
সিলেটের ফেঞ্চুগঞ্জে মাত্র আট মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্ত (হিফজ) করে তাক লাগিয়ে দিয়েছেন ৮ বছরের শিশু আলভী। সে ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ছাত্র। তাঁর এমন কৃতিত্বে অবাক শিক্ষকরা। খুশি মাদ্রাসা কতৃপক্ষসহ আলভীর বাবা-মা ও এলাকাবাসী।
গত সোমবার (২৯ জানুয়ারি) রাতে মাদ্রাসার বার্ষিক পাগড়ি প্রদান অনুষ্ঠানে আলভির মাথায় পাগড়ি পরানো হয়। এর মধ্য দিয়ে বিভাগে এক অনন্য নজির সৃষ্টি করে ছোট্ট আলভী। এতো অল্পবয়সে মাত্র ৮ মাসে কোরআন মুখস্ত সিলেটে আর কোনো শিক্ষার্থী করেনি।
মাত্র ৮ মাসে হাফেজ আলভি উপজেলার ইলাশপুর গ্রামের আব্দুল জাবিদের পুত্র। তার বাবা পেশায় একজন শিক্ষক। আলভি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
হাফেজ আলভির পিতা আব্দুল জাবিদ বলেন, আমার অনেক ইচ্ছা আমার ছেলে কোরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সে যেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর উছিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।
আট বছরের একটি ছোট্ট শিশু মাত্র আট মাসে কোরআন হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জে মুহাম্মদ আলভি পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























