মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে পিঠা উৎসব
ছবি- আই নিউজ
মৌলভীবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীদের আয়োজনে হয়ে গেল এবারের শীতকালীন পিঠা উৎসব।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের কার্যালয়ে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সেখানেই বাহারি জাতের পিঠা তৈরি করে আমন্ত্রিত অতিথিদের খাওয়াত আয়োজক স্বেচ্ছাসেবীরা।
পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান মিছবাহুর রহমান। এছাড়াও শহরের আরও গণ্যমান্য ব্যাক্তিরা এতে উপস্থিত ছিলেন।
শুক্রবার সন্ধ্যার পরপর রেড ক্রিসেন্ট মৌলভীবাজারের কার্যালয়ে জমে ওঠে পিঠা উৎসব প্রাঙ্গণ। হরেক জাতের পিঠার গন্ধে ভরে ওঠে উৎসবস্থল। রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিটের যুব প্রধান সোহাগ রানার তত্বাবধানে উৎসব চলে রাত পর্যন্ত।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























