আই নিউজ ডেস্ক
নতুন বছরের পয়লা মাসে সিলেট সড়কে নি হ ত ৩৫ জন
ছবি- সংগৃহীত
নতুন বছরের জানুয়ারি মাসেই সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন।
২০২৪ সালে জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনার এমন চিত্রই তোলে ধরলো নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি। এক প্রতিবেদনে তাঁরা এই তথ্য জানিয়েছে।
নিসচার প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৮ জন সিএনজি চালক ও আরোহী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৮ জন, বেপোরোয়া গতির কারনে ৩টি দুর্ঘটনায় ৩ জন, দাড়িয়ে থাকা গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জন, গাছের সাথে গাড়ির ধাক্কায় ৩ জন নিহত হন।
এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























