আই নিউজ ডেস্ক
সিলেটে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নি হ ত
নি হ ত ছাত্রলীগ নেতা আবুল হোসেন (২৫)। ছবি- সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আবুল হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ নেতা মারা গেছেন বলে জানা গেছেন।
গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় তিনি মারা যান। তার লাশ ওসমানীর মর্গে রাখা হয়েছে।
আবুল হোসেন নগরীর মোমিনখলা এলাকার আউয়াল মিয়ার ছেলে।
জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর পক্ষের আবুল হোসেনসহ মোট ৬জন আহত হন।
আহত অপর ৫জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর।
জানা যায়, সেদিন আগের একটি ঘটনা সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।
দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়।
আবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েস।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























