Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

প্রকাশিত: ১০:৫৯, ১২ মে ২০২৪

মৌলভীবাজারের ছাত্র রাজনীতিতে প্রথম ট্রান্সজেন্ডার জারা ইসলাম

জারা ইসলাম মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম কোনো ট্রান্সজেন্ডার ছাত্র নেতা।

জারা ইসলাম মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম কোনো ট্রান্সজেন্ডার ছাত্র নেতা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ট্রান্সজেন্ডার জারা ইসলাম। জারা ইসলাম মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম কোনো ট্রান্সজেন্ডার ছাত্র নেতা। 

গত শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিন্স রায় পিয়াস। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন ট্রান্সজেন্ডার ছাত্রনেতা জারা ইসলাম।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ট্রান্সজেন্ডার অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায় বলে মনে করছেন বাম প্রগিতিশীল ধারার রাজনীতিকরা। 

জারা ইসলাম বর্তমানে শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়