Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ১৩ মে ২০২৪

মৌলভীবাজারের পতনঊষারের সমাজসেবী শিক্ষক সিকান্দর আলী মারা গেছেন  

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক সিকান্দর আলী (৮০)। ছবি- আই নিউজ

পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক সিকান্দর আলী (৮০)। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা নিবাসী পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী সিকান্দর আলী (৮০) মারা গেছেন।

গত রোববার (১২ মে) বেলা ২.২০ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন সিকান্দর আলী। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভোগছিলেন। 

মৃ-তের জানাযার নামাজ আজ সোমবার (১৩ মে) দুপুর ২.৩০মিনিটে শ্রীসুর্য্য রথের টিলা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সিকান্দর আলীর মৃত্যুতে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি. কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দর আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়