রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
জামালগঞ্জে এমপি রনজিত সরকারকে সংবর্ধনা
ছবি- আই নিউজ
সুনামগঞ্জ -১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকারকে সংবর্ধনা প্রদান করেছেন জামালগঞ্জের ভীমখালী ও ফেনারবাক ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ও ফেনারবাক ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন জায়গায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ভীমখালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৃপা সিন্ধু দত্ত।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফ, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল খালেক, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েম পাঠান, ভীমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আক্তারুজ্জামান প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























