ক্যাম্পাস প্রতিনিধি
একদিনে রাবিতে ২ শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একই দিনে পৃথক কারণে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ব্রেইন স্ট্রোকজনিত কারণে ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিয়ন ইসলাম মারা যান। আর ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফিন্যান্স বিভাগের (২০১০-২০১১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান মারা গেছেন রাত (আনুমানিক) ১০টার দিকে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিয়ন। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
লিয়ন ইসলাম দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার কবিরাজহাট এলাকার গোপালপুরের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের আবাসিক ছাত্র ও রক্তদাতা সংগঠন বাঁধন’র হল শাখা সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্তুজা খালেদ বলেন, ‘লিয়নের মৃত্যুর খবর জেনেছি। তার অকাল মৃত্যুতে আমরা ইতিহাস বিভাগের সকলে শোকাহত। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
এদিকে গত ২৩ আগষ্ট মাহাদীর শরীরে ব্লাড ক্যান্সার ধরা পরে। ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে গত ১০ নভেম্বর আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহাদীর বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।
একই দিনে দুই শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা বিশ্ব বিদ্যালয় প্রাঙ্গণে। শোকাহত রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫

























