আই নিউজ ডেস্ক
ঈদুল ফিতরে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন
চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন। ছবি: আই নিউজ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও শ্রীমঙ্গল উপজেলার সকল মুসলিম ভাই-বোনদের প্রতি আগাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সংযম, আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি মানুষের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি একে অপরের পাশে দাঁড়ায়, তবে একটি মানবিক, সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলী হোসেন আশা প্রকাশ করে বলেন, ঈদের আনন্দ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
ইএন/এসএইচআরএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























