শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে চুরি: নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণ লুট
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকার এক ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ফাঁকা বাসার সুযোগ নিয়ে পিছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সুদর্শন শীল, যিনি শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি জানান- গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি পরিবারসহ কুলাউড়ায় শ্বশুরবাড়িতে যান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে আছে।
তিনি বলেন, “রুমে ঢুকে দেখি আলমারি ও ওয়ারড্রব খোলা। সন্দেহ হলে খোঁজ নিয়ে দেখি ওয়ারড্রবে রাখা নগদ দুই লাখ টাকা এবং আলমারি ও ওয়ারড্রবে থাকা আমাদের বিয়ের ১৫ ভরি স্বর্ণালংকার নেই। ধারণা করছি, বুধবার বা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় চোরেরা গ্রিল কেটে ঘরে ঢুকে চুরি করে।”
সুদর্শন শীল আরও জানান, “আমরা প্রায় ১২ বছর ধরে এখানে বসবাস করছি। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মাত্র দুইদিন বাসা ফাঁকা থাকায় এই চুরির ঘটনা ঘটলো।” তিনি জানান, গত কয়েকদিন ধরে দু’জন রিকশাচালক বাসার সামনে এসে টাকা-পয়সা চাইতেন। তাদের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
চুরির ঘটনায় শ্রীমঙ্গল থানা-তে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা আমাদের মতো করে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























