নিজস্ব প্রতিবেদক
আগামী ৬ মার্চ দোল উৎসবে মাতবে সনাতন ধর্মাবলম্বীরা
গতবছর পঞ্চম আয়োজনে সবুজবাগ দোল উৎসবে তোলা ছবি।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এ উপলক্ষে আগামী ৬ মার্চ, শুক্রবার উদযাপিত হবে দোল উৎসব। রঙ, আনন্দ ও ভক্তিমুখর পরিবেশে পালিত এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা।
সিলেট বিভাগের সবচেয়ে বড় দোল উৎসব হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের সবুজবাগের আয়োজনটি এবারও অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ পরিবেশে। শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ শ্মশানঘাট রোডে সবুজবাগ দোল পূজা পরিষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত এ মহোৎসবে হাজারো সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
উৎসব উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবাগ এলাকায় ভক্ত-শুভানুধ্যায়ীদের ঢল নামবে। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে নগর সংকীর্তন, ধামাইল, নাচ-গান, হোলি খেলা এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও উৎসবকে প্রাণবন্ত করে তুলবে।
উৎসবের কর্মসূচি অনুযায়ী, সকাল ৭টায় শ্রীশ্রী রাধাগোবিন্দের পূজা সম্পন্ন হবে। সকাল ৮টায় বের হবে নগর পরিক্রমা। সকাল ১০টায় হাড়ি ভাঙার মধ্য দিয়ে শুরু হবে আবির উৎসব বা রঙের খেলা। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দোল উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, দোল বা হোলি অতীতের ত্রুটি-বিচ্যুতি ভুলে গিয়ে পরস্পরের সঙ্গে মিলেমিশে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার একটি দিন। এ দিনকে ক্ষমা, সম্প্রীতি ও আনন্দের উৎসব হিসেবেও দেখা হয়। তাই তরুণ প্রজন্মের মধ্যেও দোল উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানিয়েছেন, সকলের আন্তরিক সহযোগিতায় সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবটি উদযাপন করা হবে। পবিত্র মাহে রমজানের কথা বিবেচনায় রেখে দোল উৎসবের সব আয়োজন সন্ধ্যার আগেই শেষ করা হবে।
ইএন/এসএইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























