ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩


আশ্রয় কেন্দ্রে স্বস্তি নেই, বাড়ি ফেরার প্রতীক্ষা

আশ্রয় কেন্দ্রে স্বস্তি নেই, বাড়ি ফেরার প্রতীক্ষা

বন্যায় বাড়ি ঘর প্লাবিত। এক সপ্তাহ ধরে প্রাপ্তবয়স্ক দুই মেয়ে ও ছোট এক ছেলে নিয়ে নূরজাহান বেগম থাকছেনমৌলভীবাজারের কুলাউড়ার ভূকশীমইল স্কুল এন্ড কলেজের আশ্রয় কেন্দ্রে। তাঁদের বাড়ি ওই এলাকার মদনগৌরীগ্রামে। 

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ২৩:৫২

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুলাউড়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৮:৩৬

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের ওপর ব্রিজ, কালভার্ট নির্মাণের নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের ওপর ব্রিজ, কালভার্ট নির্মাণের নির্দেশ

সম্প্রতি ভয়াবহ বন্যা হয়েছে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়। সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ছিলো বিপর্যস্ত। এখনো অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। কিছু সড়ক আবার ভেঙে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এসব সড়কের ওপরে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৭:৫১

শিক্ষককে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

শিক্ষককে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ

সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজ শিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদী সমাবেশ হয়েছে। সমাবেশে এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৭:৩০

শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন সাইফ, বউকে নিয়ে হলোনা লন্ডন সফর

শ্বশুর বাড়ি গিয়ে লাশ হলেন সাইফ, বউকে নিয়ে হলোনা লন্ডন সফর

সাইফের বন্ধু ও সহপাঠীরা জানান, আগামী সপ্তাহে লন্ডন যাবার কথা ছিলো সাইফের। সে আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৬:২০

বন্যার্তদের পাশে নবীগঞ্জ থানা পুলিশ

বন্যার্তদের পাশে নবীগঞ্জ থানা পুলিশ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও কুর্শি ইউনিয়নের বাংলাবাজার বেদে পল্লীর দূর্গতদের পাশে দাঁড়িয়েছে নবীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৬:১০

সৈয়দ কুদরত উল্যাহ সড়ক নির্মাণ, স্থায়ীত্ব ১০০ বছর

সৈয়দ কুদরত উল্যাহ সড়ক নির্মাণ, স্থায়ীত্ব ১০০ বছর

সড়কটি উদ্বোধনকালে পৌর মেয়র ফজলুর রহমান বলেন- ‘এই এলাকাটি হচ্ছে আদি এলাকা এবং ব্যবসায়িক এলাকা। আর এই এলাকাকে যানজটমুক্ত রাখার জন্য ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন সেজন্য আমাদের যা করে দেওয়া প্রয়োজন সেটা করবো। আমি মেয়র থাকাকালিন কোন কাজ অসম্পূর্ণ রেখে যাবো না। আমার পরবর্তীতে যিনি মেয়র হবেন তার জন্য কোনো কাজ রেখে যাবো না। আমি আমার সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে পৌর শহরের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করার চেষ্টা করবো। এই চেয়ারে বসেছি বিলাসিতা করার জন্য নয়, জনগণের জন্য কাজ করার। রাতদিন যে যখন যেখানে  যে সমস্যার কথা বলেন, খবর পেলেই সেসব সমস্যা সমাধানের জন্য ছুটে যাই। 

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৫:৫৯

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ কোটি টাকার সড়ক-সেতু

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ কোটি টাকার সড়ক-সেতু

বন্যায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কয়েক লাখ হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। হাজারের বেশি গবাদি পশু প্রাণ হারিয়ে। ১৫০০ কোটি টাকার সড়ক, ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ২৬ হাজার টিউবওয়েল ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৫:৪৬

মৌলভীবাজারে ৮ দিনে পানিবাহিত রোগে আক্রান্ত ৭৩০ জন

মৌলভীবাজারে ৮ দিনে পানিবাহিত রোগে আক্রান্ত ৭৩০ জন

মৌলভীবাজারে হাকালুকি হাওরসহ বিভিন্ন নদ-নদী ও এলাকার পানি কমতে শুরু করেছে। এখনো কিছু জায়গায় রাস্তাঘাট পানির নিচে। এর মধ্যে গত আট দিনে শুধুমাত্র পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন।  

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৫:৪২

শ্রীমঙ্গলে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

শ্রীমঙ্গলে সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মো. জামাল মিয়া (৪৫) নামে এক সিএনজি চালকের গলা ও পা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৫:১২

সিলেটে বন্যাকবলিত এলাকায় শিক্ষা নিয়ে আশঙ্কা

সিলেটে বন্যাকবলিত এলাকায় শিক্ষা নিয়ে আশঙ্কা

ক্ষতিগ্রস্ত সব শিক্ষার্থীর হাতে নতুন বই দেওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, স্কুল চালু হওয়ার পর হয়তো কয়েকদিন দেরি হতে পারে। তবে আমরা তাদের হাতে বই তুলে দেব। প্রয়োজনে আশপাশের জেলাগুলো থেকে এনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে কিভাবে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১৩:০৮

সিলেট ও মৌলভীবাজারে পানি কমছে, চরম দুর্ভোগে বানভাসী

সিলেট ও মৌলভীবাজারে পানি কমছে, চরম দুর্ভোগে বানভাসী

বাড়ি-ঘর, হাটবাজার থেকে বন্যার পানি ধীর গতিতে নামায় বানভাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত থাকলেও দুর্গম স্থানে বসবাসকারী পানিবন্দী মানুষ ত্রাণ পাচ্ছে না। আশ্রয় কেন্দ্রগুলোতে এখনো লোকজন রয়েছেন। হবিগঞ্জে বন্যায় এক শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্নস্থান দিয়ে এখনও বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ফলে সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলছে।

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১২:২৭

সুনামগঞ্জের পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে উই ফর বাংলাদেশ

সুনামগঞ্জের পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে উই ফর বাংলাদেশ

বন্যার পানিতে ভাসছে সুনামগঞ্জ জেলা। হাট-বাজার, বাড়িঘরে ঢুকছে পানি। ডুবে রয়েছে রাস্তাঘাট। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় নিম্নাঞ্চলের পানিবন্দী মানুষ চরম খাদ্যসংকটে রয়েছে। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে উই ফর বাংলাদেশ।

সোমবার, ২৭ জুন ২০২২, ২৩:৫৬

ফের বেড়েছে সুরমা নদীর পানি

ফের বেড়েছে সুরমা নদীর পানি

পাউবো সূত্রে জানা যায়, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই পয়েন্টে পানি ছিল ১৩ দশমিক ৪৬ সেন্টিমিটার। সেখানে আজ সকাল ৬টায় ১৩ দশমিক ৪৯ সেন্টিমিটারে পৌঁছায়। পরে সকাল ৯টায় ১৩ দশমিক ৪৭ সেন্টিমিটারে নামে। নদীর সিলেট পয়েন্টেও গতকালের তুলনায় পানির প্রবাহের পরিমাণ বেড়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় নদীর পানি ১০ দশমিক ৬৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও আজ সকাল ৯টায় ১০ দশমিক ৭৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সোমবার, ২৭ জুন ২০২২, ২৩:২৯

মৌলভীবাজারে বন্যাপীড়িতদের দুর্ভোগ উপশমে রেড ক্রিসেন্ট

মৌলভীবাজারে বন্যাপীড়িতদের দুর্ভোগ উপশমে রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের উদ্যোগ সদরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়। চলমান এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে তৈরী খাবার বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার, ২৭ জুন ২০২২, ২২:৫৭

বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জে ৭ বছরের শিশুর মৃত্যু

বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জে ৭ বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার, ২৭ জুন ২০২২, ২২:২১

নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি মুরাদ আলী

নবীগঞ্জে বন্যার্তদের পাশে হবিগঞ্জের এসপি মুরাদ আলী

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৯:৩৮

সিলেটে  আশ্রয়কেন্দ্রে থেকে বাড়ি ফিরেছেন ১২ হাজার মানুষ

সিলেটে আশ্রয়কেন্দ্রে থেকে বাড়ি ফিরেছেন ১২ হাজার মানুষ

বানভাসী মানুষের জন্য সরকারী ও বেসরকারিভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। ত্রাণ বিতরন কার্যক্ষম আরও সুশৃঙ্খল করতে ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের জন্য প্রত্যেক উপজেলায় আলাদা সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রশাসন, সেনাবাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গত শনিবারের মধ্যে এই কমিটি করার জন্য সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৮:৫০

পানসী রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২ জন

পানসী রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২ জন

ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ত্রাণ বিতরণ করতে ২৫ সদস্যের একটি দল তিন দিন ধরে সুনামগঞ্জে অবস্থান করছেন। আজ সকালের দিকে তারা পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত পানসী রেস্টুরেন্টে গরুর মাংস দিয়ে ভাত খেতে যান। খাবার খাওয়ার এক পর্যায়ে তাদের একজনের প্লেটে একটি চেলা পোকা পাওয়া যায়। এটি দেখে তারা সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে দুজন বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের অ্যাম্বুলেন্সযোগে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৮:২৯

পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বন্ধন

পানিবন্দি মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বন্ধন

মৌলভীবাজারের মুনুমুখ, খলিলপুর ও আপার কাগাবলা ইউনিয়নের পানিবন্দি  মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে বন্ধন সমাজকল্যাণ সংস্থা।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৮:০১

কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দ নিয়ে কর্মশালা

কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দ নিয়ে কর্মশালা

কোভিড-১৯ প্রতিরোধ: ঝুঁকি নিরূপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৭:৫১

শ্রীমঙ্গলে ধর্ষণের বিচার চাওয়ায় সাক্ষীদের উপর হামলা

শ্রীমঙ্গলে ধর্ষণের বিচার চাওয়ায় সাক্ষীদের উপর হামলা

২০২১ সালের নভেম্বর মাসে বড়বোন শ্রীমঙ্গল সিক্কা গ্রামে আব্দুল করিমের বাসায় বেড়াতে যান। তখন ফাহিমার মেয়েও সাথে ছিলো। ২৪ নভেম্বর বিকেলে ফাহিমার মেয়েকে রেখে করিমের বাসার সবাই পাশের গ্রামে এক আত্মিয়ের বাসায় বেড়াতে যান। ওইদিন রাত ১০টার দিকে চান মিয়া বাসায় এসে তার কিশোরী মেয়েকে ধর্ষণ করে এবং এসবের ভিডিও ধারণ করে রাখে।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৬:৫২

সিলেটে বন্যায় ৪ লাখের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত 

সিলেটে বন্যায় ৪ লাখের অধিক পরিবার ক্ষতিগ্রস্ত 

মানুষের জীবনে আরেক ইতিহাস হয়ে থাকবে। কেউ হারিয়েছেন পরিবার, কেউ হারিয়েছেন একমাত্র অবলম্বন গবাদি পশু। আবার হারিয়ে হারিয়েছেন একমাত্র মাথা গোঁজার ঠাঁই। তবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ক্রমান্বয়ে স্পষ্ট হচ্ছে। সিলেটে ৪ লাখ ১৬ হাজার ৮১৯টি পরিবারের ২১ লাখ ৮৭ হাজার ২৩২ জন সদস্য কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৪:২১

বন্যায় গো-খাদ্যের চরম সংকট, ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বন্যায় গো-খাদ্যের চরম সংকট, ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

চলমান বন্যায় প্রাণিসম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বন্যার পানিতে সিলেট জেলায় হাঁস-মুরগিসহ তিন হাজারের বেশি গবাদিপশু মারা গেছে। আর ডুবে গেছে গবাদিপশুর ৭১০টি খামার।

সোমবার, ২৭ জুন ২০২২, ১৩:১৪

‘এভাবে আর দিন চলছে না’

‘এভাবে আর দিন চলছে না’

বড়লেখার তালিমপুর ইউপির হাকালুকি হাওরপারের গগড়া গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই বাপ-দাদার কাছ থেকে শেখা এই পেশাকে আকড়ে ধরে কোনমতে পরিবার নিয়ে দু’বেলা দুমুঠো খেয়ে-পরে তার সংসার চলছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর পাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে হাকালুকি হাওরের বাংলাবাজার তলিয়ে যাওয়ায় নিরেন্দ্র কুমারের মত অনেকে পড়েছেন চরম বিপাকে। কারণ বাজারে ক্রেতা না থাকায় পাটী বেচাকেনা বন্ধ। তবুও আশায় বুক বেধে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পানিতে দাঁড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন নিরেন্দ্র।

সোমবার, ২৭ জুন ২০২২, ১২:৫৫

বন্যার্ত মানুষের পাশে তরুণরা

বন্যার্ত মানুষের পাশে তরুণরা

তরুণরা জানিয়েছে, প্রথম ধাপে তারা গত শুক্রবার বন্যা দুর্গত উপজেলার কুদালী, পূর্ব ধর্মদেহী, পশ্চিম ধর্মদেহী, দ্বিতীয়ারদেহী, চুলারকুড়ি গ্রামে নৌকায় গিয়ে ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। দ্বিতীয়ধাপে রোববার বন্যা দুর্গত কাজিরবন্দ, হাল্লা, আহমদপুর, খুটাউরা গ্রামে গিয়ে বন্যা দুর্গত পানিবন্দী আরো ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, রাহিম আহমদ, তাহমিদ আহমদ, রেদওয়ান আহমদ, মেহরাব হোসেন ওয়াহিদ, নবিন আহমদ, তাহসিন, কিবরিয়া, পারভেজ আহমদ, ফয়সল আহমদ, তানভীর আহমদ, তাহের আহমদ প্রমুখ।

সোমবার, ২৭ জুন ২০২২, ১২:৪৩

বন্যাদুর্গতদের মাঝে নাসের রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

বন্যাদুর্গতদের মাঝে নাসের রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১৪শত প্যাকেটে প্রায় ১০টন খাদ্যসামগ্রী নিয়ে দিনভর নিজে উপস্থিত থেকে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিতরণ করেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এসব খাদ্যসামগ্রী বন্যাদুর্গতদের হাতে তুলে দেন। সকালে সদর উপজেলার খলিলপুর ও মনুমুখ ইউনিয়নের হামারকোনা, দাউদপুর, ব্রাম্মণগাও, নতুন বস্তি, বাদে ফতেহপুর, সরাবপুর, মুনুরমুখ, দক্ষিণ সাধুহাটি, রফিনগর গ্রামের বন্যাকবলিত সাত শতাধিক মানুষের মাঝে ব্যাগভর্তি চাল, ডাল, আলু, লবন, পেঁয়াজ বিতরণ করেন।

রোববার, ২৬ জুন ২০২২, ২৩:৩৯

কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ পালিত হয়েছে।

রোববার, ২৬ জুন ২০২২, ২৩:১৩

কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগের পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের দিক নির্দেশনায় রাজকান্দি রেঞ্জের ব্যবস্থাপনায় ২০২১-২০২২ সনের ১০ কি:মি: ট্রিপ বাগান সৃজনের শুভ উদ্বোধন করা হয়।

রোববার, ২৬ জুন ২০২২, ২৩:০১

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়