১২২ বছর পর এমন বন্যা দেখেছে সিলেটের মানুষ...
১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন ভয়াবহ বন্যা আর হয়নি, বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এই দুই জেলাসহ দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়েছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ২০:৩৫
বন্যাক্রান্ত সিলেট, জালালবাদ সমিতির ভোজসভা নিয়ে ক্ষোভ
‘শতাব্দীর প্রলয়ংকারী বন্যায় সিলেট-সুনামগঞ্জের বিপন্ন মানুষ যখন অসহায় আর্তনাদ করছে— তখন ঢাকাস্থ জালালাবাদ সমিতির লোকজন নির্বাচন করছে! ভোজসভায়, হাসি-আনন্দ-উৎসবে মত্ত হয়ে পোলাও, গোস্ত, ফিরনি খাচ্ছে!! এই সংগঠনের নেতৃত্বে বেশিরভাগ লোকজন অবসরপ্রাপ্ত গুরুত্বপূর্ণ সচিব, আমলা, ব্যবসায়ী আর কিছু রাজনীতিবিদ। জন্মভূমির মানুষকে মৃত্যুর মুখে রেখে কোন সংবেদনশীল, বিবেকবান ও কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষের পক্ষে এমন নির্বাচন-উৎসবে মিলিত হওয়া কী সম্ভব? প্রাচীন গ্রিসে রোম যখন পুড়ছিল নীরু নাকি তখন বাঁশি বাজাচ্ছিল। আর বৃহত্তর সিলেটের মানুষ যখন ভয়াবহ বন্যায় ডুবছে তখন ক্ষমতা ও মেকি সম্মান ও মর্যাদালোভী কাঙালেরা নেচে গেয়ে নির্বাচন করছেন! ব্যক্তিগতভাবে গত দশ বছর ধরে এই সংগঠনের কোন কার্যক্রমে যাই না। সমিতিকে সবসময় ধান্ধাবাজদের সমাবেশ মনে হয়। আর আজ এই ধারণা আরও পোক্ত হলো। এদের জন্য ঘৃণা ও করুণা।’
শনিবার, ১৮ জুন ২০২২, ২০:২৫
সিলেটে বন্যার্ত মানুষের পাশে ফায়ার সার্ভিস
সিলেটের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ভয়াবহ বন্যার কারণে সিলেটের সব ফায়ার সার্ভিস সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। শনিবার (১৭) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
শনিবার, ১৮ জুন ২০২২, ২০:১৫
ওসমানী মেডিকেলেও বানের পানি, রোগীরা দুর্ভোগে
সিলেটে বন্যার পারি বৃদ্ধি পাওয়ায় পানি ঢুকে পড়েছে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালেও। এতে হাসপাতালের রোগীরা দুর্ভোগে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় রোগীদের পর্যাপ্ত সেবা দিতে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে পানি ঢুকায় বন্ধ রয়েছে রোগ নির্ণয়।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৯:৪৪
কমলগঞ্জে সড়কের দু`পাশের গাছ কেটে নিচ্ছে চোর চক্র
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আদমপুর-নইনারপার সড়কের দু'পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর লাগানো গাছ রাতের আঁধারে প্রতিনিয়ত কেটে নিয়ে যাচ্ছে চোর চক্র। গত ৩ মাসে এ সড়কের দু'পাশ থেকে বড় আকারের প্রায় ৩০টি আকাশমনি গাছ কেটে নিয়েছে চক্রটি। সর্বশেষ গত ১০ জুন রাতের আঁধারে বড় দুটি আকাশমনি গাছ কেটে নেয়া হয়েছে। এসব গাছ চুরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৯:৩৩
সিলেট অঞ্চলের বন্যায় ইটনা-মিঠামইন সড়কের কি দায় আছে?
বাংলাদেশে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে সিলেটে অঞ্চলের বারবার বন্যার জন্য ইটনা-মিঠামইন সড়ককে দায়ী করছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম এ বিষয়ে বলছেন, অপরিকল্পিতভাবে রাস্তা তৈরির কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়া বন্যার অন্যতম কারণ। কিন্তু সামাজিক মাধ্যমে যেভাবে ইটনা-মিঠামইন সড়কে এই বন্যার জন্য দায়ী করা হচ্ছে, সেভাবে দায়ী করতে রাজি নন অধ্যাপক ইসলাম।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৮:৫৫
বিদ্যুৎ ফিরেছে সিলেটের কিছু এলাকায়
সিলেট কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রটি আবারও চালু করায় সিলেট নগরীর কিছু এলাকায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। তবে এখনো অধিকাংশ এলাকাতেই ফেরেনি বিদ্যুতের আলো। এখনো অন্ধকারে আছেন অধিকাংশ এলাকার মানুষ।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৮:৪৭
সবাইকে বন্যার বিষয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু চৌধুরী
সিলেটের শাহপরান থানা জানিয়েছে শহরের শাপলাবাগ এলাকার অধিবাসী টিটু চৌধুরী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিদ্যুৎপৃষ্ট হওয়ার পর দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হলেও তার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৮:২৬
সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যার কারণ কী?
বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ ও কুড়িগ্রামসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোয় হঠাৎ শুরু হওয়া বন্যার পেছনে অতিবৃষ্টির বাইরে আরও কয়েকটি কারণ দেখছেন গবেষকরা। এই বছর এ নিয়ে তৃতীয় দফার বন্যার কবলে পড়েছে এসব জেলা।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৮:০৯
সিলেট-সুনামগঞ্জে পানিবন্দি ৫০ লাখ মানুষ: বিভাগীয় কমিশনার
ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৫০ লাখ মানুষ পানিবন্দি। এই দুই জেলায় বন্যা উপদ্রুত এলাকা থেকে দুর্গতদের উদ্ধার আর জরুরি ত্রাণ সহায়তা পৌঁছাতে সব রকমের চেষ্টা করছে জেলা প্রশাসন।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৭:৪৭
বন্যা পরিস্থিতির অবনতি, তাহিরপুরে পানিবন্দি লাখো মানুষ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢল সীমান্ত নদী জাদুকাটা দিয়ে বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৫:৫৯
সারাদিন বৃষ্টি হলে আরও ডুববে সিলেট
চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে সিলেটে এখনো থামেনি টানা বৃষ্টি। আজ শনিবার (১৮ জুন) সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই ভারী বৃষ্টিপাত আজ সারাদিন থাকতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়ে। এতে সিলেটের বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যাবার আশঙ্কা করা হচ্ছে। পানি বেড়ে ডুবতে পারে সিলেটের আরও কিছু এলাকা।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৫:১১
মৌলভীবাজারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন
সংস্কৃতি খাতে বরাদ্ধ বৃদ্ধিসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৪:৫৪
বন্যার্তদের উদ্ধারে নৌবাহিনী, যুক্ত হচ্ছে হেলিকপ্টার-ক্রুজ
পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসনকে উদ্ধার তৎপরতায় সহযোগিতা ও মানবিক কার্যক্রমে অংশ নিতে এবার নামছে বাংলাদেশ নৌবাহিনীর একটি ডুবুরিদল। এছাড়া উদ্ধার তৎপরতায় যুক্ত হচ্ছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ। এরই মধ্যে নৌবাহিনীর ৩৫ সদস্যের একটি দল সিলেটে পৌঁছে কাজ শুরু করেছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৪:৫০
রাজনগরে আধা কেজি গাঁজাসহ আটক দুই
মৌলভীবাজারের রাজনগরে আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৩:৪৮
বাড়ছে মৌলভীবাজারের সবকটি নদ-নদীর পানি
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের সবকটি নদনদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এখন পর্যন্ত মৌলভীবাজারে বন্যার শঙ্কা নেই। এটা বর্ষার পানি।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৩:২৯
বন্যায় বন্ধ সিলেট রেলস্টেশনও
সিলেটে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট রেলস্টেশন বন্ধ করা হয় বলে জানিয়েছে স্টেশন সূত্র। অপরদিকে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে দুপুর ১২টার দিকে সিলেট ও সুনামগঞ্জের সব কটি বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এতে দুই জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন সিলেট-সুনামগঞ্জবাসী।
শনিবার, ১৮ জুন ২০২২, ১৩:২২
সুনামগঞ্জের পর এবার বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার, ১৮ জুন ২০২২, ১২:৫৭
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর টোল ফ্রি নম্বর
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব টোল ফ্রি নম্বরে যোগাযোগ করে বন্যায় ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর সহায়তা নিতে পারবেন।
শনিবার, ১৮ জুন ২০২২, ১২:৪১
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, কানাইঘাটে যুবকের মরদেহ উদ্ধার
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ সিলেটের কানাইঘাট উপজেলার আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবক মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের একদিন পর শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার সাতবাঁক ইউনিয়নের নয়াগ্রাম থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
শনিবার, ১৮ জুন ২০২২, ১২:৩২
কিলা যে বাঁচিয়া আছি আল্লায় জানোইন...
'কিছুদিন আগেও বন্যা অইলো, সবকিছু ভাসাইয়া নিলো। এই ধাক্কা সামলাইতে সামলাইতে আবার বন্যা আইল্যো। ঘরের ভিতরে কমর পর্যন্ত পানি, বিদ্যুৎ নাই, খাইবার ভালা পানি নাই। বউ বাচ্চারে নিয়া এই অবস্থায় কিলা থাকমু আল্লাহ জানোইন।' কথাগুলো বলছিলেন ছাতকের রমিজ উদ্দিন। সুনামগঞ্জে চলমান ভয়াবহ বন্যার পানি ঢুকেছে তার ঘরেও। যখন কথা বলছিলেন মনে হচ্ছিলো বন্যার এ বিধ্বংসী থাবা ঘরের সাথে সাথে ডুবিয়ে দিয়েছে দিনমজুর রমিজ উদ্দিনের সকল আশা আর স্বপ্নও।
শনিবার, ১৮ জুন ২০২২, ১২:২৩
আগামী সপ্তাহে কমতে পারে সিলেটের বন্যা, বন্যার আশঙ্কা মধ্যাঞ্চলে
সিলেট-সুনামগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের পর মধ্যাঞ্চলেও বন্যার পানি ছড়াতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তবে রংপুর ও সিলেটের বন্যা পরিস্থিতি আগামী সপ্তাহ থেকে উন্নতির দিকে যেতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শনিবার, ১৮ জুন ২০২২, ১১:৩৮
বন্যা হতে পারে হবিগঞ্জেও
টানা বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট-সুনামগঞ্জের পর এবার বন্যার আশঙ্কা দিয়েছে হবিগঞ্জেও। টানা বৃষ্টির ফলে হবিগঞ্জের নদ-নদীর পানি বাড়ছে। এই জেলার নিচু এলাকাগুলো বন্যার পানিতে প্লাবিত হতে পারে। এর মধ্যে আছে নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও লাখাই। এসব এলাকার বাসিন্দারা বর্তমানে বন্যার আশঙ্কায় আছেন।
শনিবার, ১৮ জুন ২০২২, ১১:০৯
মৌলভীবাজার শহরের জলাবদ্ধতার নেপথ্যে ভুজবলের ছোট্ট স্লুইস গেট!
টানা বৃষ্টিতে জলমগ্ন মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়ক। শুক্রবার (১৭ জুন) কোদালিছড়ার ভাটিতে শহরের পশ্চিমাঞ্চলে গিয়াসনগর ইউনিয়নের ভূজবল-আজমেরু এলাকায় দেখা যায়- কচুরিপানার দীর্ঘ স্তুপ জমে বাঁধের মতো তৈরি হয়েছে। ফলে পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যে কারণে শহরে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২২:৫৫
আগামী তিনদিনে আরও অবনতি হতে পারে বন্যা পরিস্থিতি
টানা ভারী বৃষ্টিপায় ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেঙে পড়েছে সিলেট-সুনামগঞ্জের যোগাযোগব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় অচল হয়ে পড়েছে টেলিযোগাযোগ। বন্যার ফলে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় সিলেট অঞ্চল এখন সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন বলা চলে। বন্যায় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে সুনামগঞ্জও।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২২:১২
সিলেটে বন্যা : ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও পানি ঢুকে পড়েছে। রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় বিমানবন্দরে সবধরনের কার্যক্রম আপাতত তিনদিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২১:০৭
সিলেটে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জের এক কলেজছাত্রীকে সিলেটে তিনদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২০:৫৬
ভারি বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধির আশঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভারি বর্ষণ অব্যাহত রযেছে। ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদীসহ উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া সমূহে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে উপজেলার নিম্নাঞ্চল ও প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি ও উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে যে কোন সময় ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিতে পারে। বন্যার আশঙ্কায় মানুষজন আতঙ্কে রয়েছে।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২০:২৮
সুনামগঞ্জ জেলাসহ সিলেটের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের ১৬ উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (১৭ জুন) সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রিডে সমস্যা হওয়ায় সুনামগঞ্জের সব উপজেলাসহ বিভাগের ১৬ উপজেলা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২০:১৬
মৌলভীবাজার শহরের শান্তিবাগ থেকে ৫ বছরের শিশু নিখোঁজ
মৌলভীবাজার শহরের শান্তিবাগ এলাকা থেকে রফিকুল ইসলাম (মেন্টা) নামে পাঁচ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৩ টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শুক্রবার, ১৭ জুন ২০২২, ২০:১১
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

















































