তাহিরপুরে জামানত হারালেন নৌকার দুই প্রার্থী
সপ্তম ধাপে তাহিরপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন দুই ইউনিয়নের নৌকার প্রার্থী। ইউনিয়ন দুটি হলো বাদাঘাট ও বড়দল দক্ষিণ।
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৪৪
তাহিরপুরের সাত ইউনিয়নেই নৌকার ভরাডুবি
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাতটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনিত ৭ প্রার্থী পরাজিত হয়েছেন। এসব ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বিএনপির ৩ নেতা বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪০
রাজনগরে মৃত সিএনজি শ্রমিকদের পরিবারে অনুদান বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে মৃত সিএনজি চালকদের পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। এসময় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৫১
মৌলভীবাজারে একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়ে ১৯
মৌলভীবাজারে আরও ৩২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৭
জৈন্তিয়া খাসিদের ঐতিহ্যবাহী `হকতই’ উদযাপন
প্রধানত-ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি জৈন্তিয়া 'খাসি’ সামাজিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। প্রথাগত পদ্ধতিতে কিছু আচার-অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত পূর্ব-পুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং কর্ম ও কীর্তি স্মরণ করা হয় হকতই অনুষ্ঠানে। একই সাথে এর মাধ্যমে নিজেদের অনাগত ভবিষ্যতের মঙ্গল ও প্রশান্তিও কামনা হয়।
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭
রাজনগরে জেলা দলিল লেখক সমিতির মতবিনিময় সভা
মৌলভীবাজারের রাজনগরে জেলা দলিল লেখক সমিতির সদস্যদের সাথে রাজনগর উপজেলার দলিল লেখক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর, দলিল লেখকদের চলমান কলম বিরতি ও সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সমিতির স্থানীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:২২
রেললাইন যাবে সুনামগঞ্জ জেলা সদরে
সুনামগঞ্জে জেলা সদরে যাচ্ছে রেললাইন। তবে এই রেললাইন নিয়ে দ্বিমতের সৃষ্টি হয়েছিলো- পরিকল্পনামন্ত্রী এম এ হান্নানের দেখানো পথ অনুযায়ী রেলপথ যাবে নাকি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেখানো পথ অনুযায়ী। এ নিয়ে রেলমন্ত্রীকে ডিও লেটারও দিয়েছিলেন সুনামগঞ্জের পাঁচ এমপির সঙ্গে একমত হয়ে পররাষ্ট্রমন্ত্রী। তবে রেলপথ বসবে পরিকল্পনামন্ত্রীর রুট অনুযায়ী।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৬
কুলাউড়ায় জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত জেলা পরিষদ অডিটোরিয়ামের উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৬
মৌলভীবাজার পৌরসভায় অগ্রণী ব্যাংকের কম্বল বিতরণ
অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল ইসলামের উদ্যোগে মৌলভীবাজার পৌরসভায় ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার ব্যবস্থাপনায় মেয়র মো. ফজলুর রহমান শীতার্ত মানুষের হাতে এসব তুলে দেন।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৪৮
কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিঙ্গুর গ্রামে এলাকাবাসীর চলাচলের সরকারি রাস্তা (বিপি সম্পত্তি) দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন ওই এলাকার পারুল বেগম নামের এক মহিলা। গ্রামবাসী প্রাচীর নির্মাণে বাধা দেওয়ায় তাঁদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫
আইনিউজে সংবাদ প্রকাশের পর অনশনরত যুবতীর বিয়ে!
আইনিউজে সংবাদ প্রকাশের পর বিয়ে হয়েছে রাজনগরে বিয়ের দাবিতে অনশন করা সেই যুবতীর (২১)। সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান-মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ছেলে ও মেয়ের পরিবারের লোকজনের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২
সপ্তম ধাপে সিলেট বিভাগের ৮ ইউপিতে চলছে ভোট
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ৮ ইউপিতে ভোট চলছে। কড়া নিরাপত্তার মধ্যে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৬০ জন।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৯
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ১৬.২ শতাংশ
মৌলভীবাজারে আরও ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৩৭
কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ, দুই বিদ্যুৎকর্মীর মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫১
কমলগঞ্জে ধ্রুপদী মণিপুরি নৃত্যালয়ের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও গীতা পাঠের মধ্য দিয়ে শীতের সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জে ধ্রুপদী মণিপুরি নৃত্যালয়ের শুভ উদ্ভোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথিদের মাধ্যে ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর একের পর এক মঞ্চে চলতে থাকে মনোমুগ্ধকর নৃত্য। এসময় মণিপুরি নৃত্য দেখতে স্কুল মাঠ ছিলো কানায় কানায় দর্শক পূর্ণ।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫
মৌলভীবাজারে শুদ্ধাচার ও সুশাসন বিষয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
সুশাসন- শুদ্ধাচার, তথ্য অধিকার, সেবা প্রদান প্রতিশ্রুতি ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে মৌলভীবাজারে আজ রোববার (৬ ফেব্রুয়ারি) শেষ হয়েছে সাংবাদিকদের দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা। মন্ত্রিপরিষদ বিভাগের পিফরডি প্রকল্পের সহযোগিতায় এর আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৭
সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর : রাজনগরে বিক্ষোভ মিছিল, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ
মৌলভীবাজারের রাজনগরে সাবরেজিস্ট্রি অফিস স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারার প্রতিবাদে টানা ১২ দিন ধরে আন্দোলন চলছে। দূরবর্তী স্থানের পরিবর্তে রাজনগর বাজারের নিকটে অফিস স্থানান্তরের দাবীতে ব্যবসায়ী, দলিল লেখক ও সাধারণ মানুষ সড়কে আন্দোলন করছেন। এছাড়া একই দাবিতে দলিল লেখকরা কলম বিরতি চালিয়ে যাওয়ায় গত ১২ দিনে প্রায় প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২
হাওরের শীতার্ত মানুষের মাঝে বোরহান উদ্দিন সোসাইটির কম্বল বিতরণ
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের আয়োজনে সংগঠনের পৃষ্ঠপোষক অগ্রণী ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম এর সহযোগিতায় হাওরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫০
মৌলভীবাজার পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে এ সকল কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
রোববার, ৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩১
মৌলভীবাজারে টিকা কার্ড ছাড়া ঘর থেকে বের হলেই জেল-জরিমানা
মৌলভীবাজার জেলায় আগামী ২৮ ফেব্রুয়ারির পর থেকে করোনাভাইরাসের টিকাগ্রহণের সনদ ছাড়া ঘর থেকে বাইরে যাওয়া যাবে না। টিকাগ্রহণের সনদ প্রদর্শন না করতে পারলে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৭
শমশেরনগর-কুলাউড়া সড়কে ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে যান চলাচল ব্যাহত
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের ধীরগতিতে চলমান উন্নয়ন কাজে শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে মালামাল বোঝাই ট্রাক। সড়ক ও জনপথের অধীনস্থ এই সড়কের অর্ধকিলোমিটার স্থানে পিচঢালা ভেঙ্গে ফেলার পর থেকে গত দেড়মাস যাবত স্থানটিতে প্রতিনিয়ত ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টিতে আবারও মালবোঝাই ট্রাক দেবে যাওয়ায় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২০
রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে নানা অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান ও তার ভাইদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। অভিযোগে নির্বাচনে প্রভাব বিস্তার করে জয়লাভ, ভাইয়ের মাদক ব্যবসা, আগ্নেয়াস্ত্র ব্যাবহার করে সন্ত্রাসী কার্যক্রম ও মামলা দিয়ে হয়রানি করার কথা উল্লেখ করা হয়েছে।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫
তাহিরপুর সদরে নৌকার ব্যাপক প্রচারণা
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শামীম আখঞ্জীর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪১
সুশাসন বাস্তবায়নে মৌলভীবাজারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে মৌলভীবাজারে শুরু হয়েছে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুইদিনব্যাপী অনলাইন কর্মশালা।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১২
অতি বায়ু দূষণে রেডজোনে মৌলভীবাজার জেলা
বাংলাদেশে অতি বায়ু দূষণে রেডজোনে রয়েছে চা-বাগান, হাওর, পাহাড়, সমতল ও বনাঞ্চল ঘেরা মৌলভীবাজার জেলা। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ৫৪টি জেলারই বায়ুর মান আদর্শ মাত্রার চেয়ে খারাপ অবস্থায় আছে। আদর্শ মাত্রার মধ্যে আছে মাত্র ১০টি জেলার বায়ুর মান।
শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:১৮
কাদা-পানিতে পিচ্ছিল হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক
শীতকাল হলেও গুড়িগুড়ি বৃষ্টি সারাদিন। সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের খাড়াই নামক এলাকার সড়কে আগে থেকেই কাদা ফেলা ছিলো। বৃষ্টির পানিতে সেই মাটি মিশে কাদার সৃষ্টি হয়েছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক এই কাদাপানিতে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩০
করোনার টিকাদানে পিছিয়ে সিলেট : স্বাস্থ্য অধিদফতর
করোনাভাইরাসের টিকাদানে সিলেট পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সিলেটে টিকাগ্রহীতাদের সংখ্যা বাড়াতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:২৭
ইঞ্জিনিয়ার অমিয় চক্রবর্তীর আকস্মিক মৃত্যু
সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী অমিয় চক্রবর্তী আর নেই। তিনি আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:১২
বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা-ভাঙচুর, মহিলাসহ আহত ৩
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুর ও হামলায় মহিলাসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৮
নবীগঞ্জে রাজনা হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩
হবিগঞ্জের নবীগঞ্জে রাজনা বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালা ও তার ছেলেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও থানা পুলিশ। তারা দু’জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক ব্যক্তিরা হলেন- রসুলগঞ্জ এলাকার শফিক আলী(৬০) ও তার ছেলে মাসুম মিয়া (২২)।
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৯
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































