নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:৩৬, ২৪ এপ্রিল ২০২১
মুসা ম্যানশনে অগ্নিকাণ্ড: ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
হাজী মুসা ম্যানশন
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলা করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুন দিন ধার্য করেছেন আদালত।
শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানশন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ছয়তলা ভবনটির নিচতলায় আগুন লাগে। এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- ওই ভবনের নিরাপত্তারক্ষী ওলিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ওলিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন। এছাড়া আহত হন অন্তত ২১ জন।...বিস্তারিত
সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























