আইনিউজ ডেস্ক
আপডেট: ১৩:১৯, ১৫ জানুয়ারি ২০২২
সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত : আইভী
সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
শুক্রবার সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সেলিনা হায়াৎ আইভী।
নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’
আরও পড়ুন- বাউলের ছদ্মবেশে ঘুরে বেড়াতেন দুর্ধর্ষ সিরিয়াল কিলার ‘সেলিম ফকির’ (ভিডিও)
আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
আরও পড়ুন- ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী
আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন হবে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা
সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























