ঠাকুরগাঁও প্রতিনিধি
বেপরোয়া মোটরবাইক চালিয়ে ২ যুবকের মৃ ত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ে বেপরোয়া গতিতে মোটরবাইক চালিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মৃ ত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে সদরের আকচা ইউনিয়নের ফারাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক- সদরের সেনুয় ইউনিয়নের চামেশ্বরী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে ২৫ বছর বয়সী হাসান আলী ও একই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে ৩৩ বছর বয়সী মিন্টু ইসলাম। আহতের নাম ফিরোজ হাসান।
ঘটনার ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, ঠাকুরগাঁও শহর থেকে এক মোটরসাইকেলে তিনজন মিলে ফারাবাড়ির দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল ছিল বেপরোয়া গতিতে। ফারাবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। আহত ফিরোজ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























