ইয়ানূর রহমান, যশোর
যশোরে বিএডিসির ট্রাক চাপায় তিনজন নিহত
ট্রাক চাপায় দুমড়ে মুচড়ে যাওয়া ভ্যান। ছবি- আই নিউজ
যশোরে বিএডিসির ট্রাক চাপায় পিষ্ট হয়ে যবিপ্রবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই জন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকাল ৫টার দিকে যশোর-চৌগাছা সড়কে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে ঘটনাটি ঘটেছে।
ঘটনায় নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ার বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলাম সুমি (২২), সদর উপজেলার কমলাপুর গ্রামের জোহরা বেগম (৫৫) ও একই এলাকার বাসিন্দা ও ভ্যান চালক মাসুম হোসেন (২৮)।
ঘটনায় আরও আহত হয়েছেন, যবিপ্রবির মাস্টার্স বর্ষের শিক্ষার্থী মোতাসিন বিল্লাহ (২৪) ও সদরের কমলাপুর গ্রামের আমজেদ আলী আলী (৬৫)।
নিহত জোহরা বেগমের স্বামী জানান, চুড়ামনকাটি বাজার থেকে তারা ভ্যানযোগে চৌগাছা সড়কের বেলতলার দিকে যাচ্ছিলেন। ভ্যানে তারা স্বামী ন্ত্রীসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী এবং স্থানীয় আরেকজনসহ ৫জন যাত্রী ছিলেন।
পতিমধ্যে চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে পৌঁছালে চৌগাছা থেকে বিএডিসির একটি ট্রাক তাদের চাঁপা দেয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও ঘটনাস্থলে ভ্যানচালকসহ তিনজন মারা যান। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। দ্রুতগতিতে ট্রাকটি আসছিলো বলে এই দুর্ঘটনা ঘটেছে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরো দুই জন। ঘাতক বিএডিসি ট্রাকটি আটক করেছে পুলিশ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে নিহত ও আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
এসময় তিনি বলেন, প্রায় এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটে। ড্রাইভারদের বেপরোয়া চলাচল ও গতির কারণ এটার প্রধান কারণ। তিনি এটি রোধেপ্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
আই নিউজ/এইচএ
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























