রংপুর প্রতিনিধি
রংপুর জেলা আ. লীগের কমিটিতে প্রধানমন্ত্রীর ছেলে জয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ছবি- সংগৃহীত
রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। কমিটিতে একজন আহ্বায়ক ও তিনজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। বাকি ৯৭ জন সদস্য।
শনিবার (১১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফার ভরাডুবির চার দিন পর ১ জানুয়ারি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে দুই সদস্যবিশিষ্ট জেলা ও মহানগরের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক হলেন ছায়াদত হোসেন (বকুল), তিনজন যুগ্ম আহ্বায়ক হলেন মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম। নতুন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হয়েছেন সজীব ওয়াজেদ। এ ছাড়া রংপুর-৩ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য টিপু মুনশি, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্য হিসেবে আছেন।
এ ছাড়া সদস্য হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম। সেই সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেনও সদস্য হিসেবে আছেন।
যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী গণমাধ্যমকে বলেন, শনিবার কমিটি ঘোষণা করা হলেও আজ তা তিনি জানতে পারেন। ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। তবে কবে নাগাদ সম্মেলন হতে পারে, তা তিনি জানাতে পারেননি।
আই নিউজ/এইচএ
ঘুরে আসুন আই নিউজ ইউটিউব চ্যানেল
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
এক চা শ্রমিকের লেখাপড়ার গল্প চোখে পানি এনে দেয়
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























