নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩
একুশে পদক পাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন
সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার দেশের দুইটি প্রতিষ্ঠানসহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক ২০২৩ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় আছে দেশে গরীবের বন্ধুখ্যাত বিদ্যানন্দ ফাউন্ডেশনও।
রোববার (১২ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বছরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এক নজরে এবছর একুশে পদক পাচ্ছেন যারা-
ভাষা আন্দোলনে খালেদা মনযুর–ই–খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান, অভিনয়ে মাসুদ আলী খান ও শিমূল ইউসুফ, সংগীতে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল–এ–খোদা (মরণোত্তর), আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজেশ আলী খান, চিত্রকলায় কনকচাঁপা চাকমা, মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় মো. আবদুল মজিদ, শিক্ষায় অধ্যাপক মযহারুল ইসলাম (মরণোত্তর) ও বাংলাদেশ জাতীয় জাদুঘর, সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ও মো. সাইদুল হক, রাজনীতিতে মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে মনিরুজ্জামান।
উল্লেখ্য, সারাদেশে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডসহ এক টাকায় আহার ব্যবস্থার জন্য দেশে বেশ প্রশংসা কুড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশনটি। প্রতিষ্ঠাকাল থেকে এই ফাউন্ডেশনটি সমাজের পিছিয়ে পড়া, গরীব, দুস্থ অসহায় মানুষদের নিয়ে নানা কাজ করে আসছে।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























