মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা
ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
দুর্ঘটনায় নিহত নবম শ্রেণীর ছাত্র শাহিন আলম (১৪)। ছবি- আই নিউজ
নীলফামারীর ডিমলায় ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ মে) সকাল ৯টা ৩০ মিনিটে ডিমলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর তিতপাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
শাহিন আলম উত্তর তিতপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন আলম জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র। সাবেক ইউ.পি সদস্য তহিদুল ইসলামের বাড়ী থেকে বাবলু পাগলার বাড়ী পর্যন্ত রাস্তাটি নির্মাণ কাজ চলায় ঠিকাদার শামীম ইসলামের বালুর ট্রাক্টরের ধাক্কায় শাহিন আলম মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা আহত ব্যক্তিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয় ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল হতে ড্রাইভার মেরাজ ইসলামকে আটক করে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























