সিরাজগঞ্জ প্রতিনিধি
যমুনায় নৌকাডুবি: আরো তিনজনের মরদেহ উদ্ধার
ছবি: আইনিউজ
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় নৌকাডুবে নিখোঁজ আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃত বেড়ে পাঁচজন হলো। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার সকালে নদীর চর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গয়নাকান্দির পাষান আলী, শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের আমজাদ হোসেন ও আজিজুল মোল্লা। টাঙ্গাইলের নাগরপুরের সূবর্ণতলীর শেখ কামাল।
চৌহালীর ইউএনও দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, নিখোঁজদের উদ্ধারে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি চৌহালী যাচ্ছিল। যমুনা নদীর স্থলচরে ঝড়ো বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ৫৪ জনকে জীবিত ও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
আইনিউজ/এসবি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























