নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারে ৯ লাখ ২১ হাজার টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
রোববার (২৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ৪,৬০৮ প্যাকেট সিগারেট উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি থেকে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা সিগারেটগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























