আই নিউজ ডেস্ক
একনেকে ১৩,৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
ফাইল ছবি
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে মোট ১৪টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৮ হাজার ৯০ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৫ হাজার ৩৪০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১৬ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৫টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ৪টি।
রোববার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে। এছাড়া নতুন প্রকল্পগুলোর মধ্যে ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য।
সভায় পরিকল্পনা মন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়ের ৩৩টি প্রকল্প অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে—কুষ্টিয়া জেলার হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন, রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন ও দূষণমুক্তকরণ, কক্সবাজার জেলার বাঁশখালী নদী পুনরুজ্জীবন এবং রংপুর জেলার আলাইকুড়ি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প।
এছাড়া সভায় বেশ কয়েকটি প্রকল্পের সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং শিল্প, বস্ত্র ও পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
ইএন/এসএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























