নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৫, ২৮ মে ২০২০
লক্ষ্মীপুরে আক্রান্ত যুবকের সংস্পর্শে পরিবারের ৫ জন সংক্রমিত
লক্ষ্মীপুরের কমলনগরে এক পরিবারের পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।ওই পরিবারের আক্রান্ত যুবকের সংস্পর্শে এসে তাঁরাও আক্রান্ত হয়েছেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,সম্প্রতি উপজেলার চরলরেন্স গ্রামের ২৬ বছর বয়সী এক যুবক গলাব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।এ সময় করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়।২১ মে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে।পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।তিনি এখন চিকিৎসাধীন।
তাঁর সংস্পর্শে আসা ওই পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে ওই পরিবারের ৫ জনের করোনা পজিটিভ আসে।অপর দুজনের নমুনা সমস্যা থাকায় আবারও সংগ্রহ করে পাঠানোর জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের জানান,আক্রান্ত যুবকের পরিবারের আরও ৫ জনের করোনা পজিটিভ।বাকি দুজনের নমুনা নতুন করে সংগ্রহ করে পাঠানো হবে। আক্রান্ত পাঁচনজনকে আইসোলেশনে ভর্তি করা হবে।
এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























