ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:১২, ১৫ জুন ২০২০
আপডেট: ১১:১৪, ১৫ জুন ২০২০
আপডেট: ১১:১৪, ১৫ জুন ২০২০
বাবা-মায়ের পাশে শায়িত হবেন কামরান
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের জানাজা ও দাফন সিলেটে হবে। তার লাশ নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে রওনা হয়েছে পরিবার। সিলেটে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে এই রাজনীতিককে।
সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে কামরানের লাশ নিয়ে সিলেটের পথে রওনা হয়েছে তার পরিবারের সদস্যরা।
বদরউদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম জানান, কামরানের লাশ প্রথমে সিলেট নগরের ছড়ারপারার বাসায় নেয়া হবে। পরে তার জানাজার সময় নির্ধারণ করা হবে। নগরের মানিকপীর টিলায় বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে মৃত্যু হয় কামরানের। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে আরমান আহমেদ শিপলু জানান, রাত ৩ টার দিকে তিনি মারা গেছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রতিষ্ঠাতা মেয়র কামরান সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন এক যুগেরও বেশি সময়।
গত ৫ জুন সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৯ বছর বয়সী কামরানের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার আগে ২৭ মে তার স্ত্রী আসমা কামরান কোভিড-১৯ আক্রান্ত হন।
শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জুন কামরানকে ঢাকায় নিয়ে এসে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ রক্ষা হয়নি।
বদর উদ্দিন আহমেদ কামরান ১৯৫১ সালের ১ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ১৯৭৩ সালে তিনি প্রথমবার সিলেট পৌরসভার ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। ১৯৯৫ সালে হন সিলেট পৌরসভার চেয়ারম্যান।
২০০২ সালে সিলেট পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পর কামরান মেয়র মনোনীত হন। ২০০৩ সালে সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন কামরান। আমৃত্যু তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























