ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:৩৭, ২৫ জুন ২০২০
নৈশপ্রহরীকে হত্যার পর পুলিশের গুলিতে ২ ডাকাত নিহত
ফেনীর দাগনভূঞায় বাজারে ডাকাতিকালে নৈশপ্রহরীকে হত্যার পর পুলিশের হাতে আটক দুই ডাকাত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। উপজেলার বেকেরবাজারে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নৈশপ্রহরীর নাম আবদুল মান্নান (৪৫) ওরফে মনু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে শোরচিৎকার করে বাধা দেন। এ সময় ডাকাতরা মনুকে ধরে শ্বাসরোধে হত্যা করে। লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়।
এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হঅ
এ সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীদের পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গোলাগুলি হয়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এদের আরও একজনের অবস্থা সঙ্কটজনক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনায় নিহত নৈশপ্রহরী মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপাতালে পাঠানে হয়েছে।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























