শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৩০ জুন ২০২০
শরীয়তপুরে করোনা পজেটিভ ডাক্তার দেখছেন করোনা রোগী
শরীয়তপুর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া করোনা পজেটিভ হয়েও করোনা রোগীর চিকিৎসা করছেন। এতে করে জনমনে আরও বেশি করে করোনা সংক্রমণের ভীতি ছড়িয়েছে।
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, নাজিয়ার দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজেটিভ এসেছে। সে ১৮ দিন পরে তার কর্মস্থলে যোগদান করেছে। এখন চেম্বারেও রোগী দেখছে সে।
নাজিয়া করোনাভাইরাসে আক্রান্ত মানুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠাতেন। নিজের নমুনা সংগ্রহ করেও তিনি নিজেই পরীক্ষার জন্য পাঠিয়ে ছিলেন।
সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা গেছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাজিব নামের একজন চিকিৎসকের করোনা পজেটিভ আসে। তার সংস্পর্শে থাকায় ডাক্তার নাজিয়া করোনা পরীক্ষা করেন। ১০ জুন তার করোনা পজেটিভ আসে।
এরপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন নাজিয়া। দ্বিতীয়বারও নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে তার। করোনা ভাইরাসের উপসর্গ ছিল না, তাই কোয়ারেন্টাইনে থাকতে তার ভালো লাগছিল না। গত ২৮ জুন কর্মস্থলে যোগদান করেছেন নাজিয়া। করোনা রোগীর চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগীর চিকিৎসা প্রদান শুরু করেছেন তিনি।
শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়েছে।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























