চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ৪ জুলাই ২০২০
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।
নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আয়নালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।
তিনি জানান, শনিবার সকাল ১০টার দিকে তেলকুপি সীমান্ত এলাকায় জাহাঙ্গীর পাখি ধরার জন্য অবস্থান করছিলেন। এ সময় ভারতের চুরি অনন্তপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে প্রথমে মারধর ও পরে গুলি করে হত্যা করে চলে যায়। তার বাম পায়ের উরুতে গুলি লাগে। তার হাতেও আঘাতের চিহ্ন রয়েছে।
পরে স্থানীয়রা জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে। বর্তমানে তার মরদেহ তেলকুপি গ্রামে রয়েছে।
এদিকে এই ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানের কাছে ঘটনা নিশ্চিত হওয়ার জন্য কয়েক দফা ফোন দিলেও তিনি ফোনটি কেটে দেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























