নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:১৮, ৫ জুলাই ২০২০
আপডেট: ১২:১৮, ৫ জুলাই ২০২০
ব্রিজে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে চালক নিখোঁজ
নেত্রকোনার মদনে মগড়া নদীর ব্রিজে ধাক্কা লেগে ট্রলার থেকে পড়ে এক ট্রলার চালক নিখোঁজ রয়েছেন। ট্রলার চালকের নাম আমিনুর(২৮)। নিখোঁজ আমিনুর মদন পৌরসদরের মনোহরপু গ্রামের মৃত শফর উদ্দিনের ছেলে।
আজ রবিবার সকালে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর কালীবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইউপি সদস্য মোঃ সোহেল চৌধুরী ও নিখোঁজের স্বজন শফিকুর রহমান।
আমিনুর তার নিজের বলগেট ট্রলার দিয়ে বালু পরিবহন করে থাকে। রবিবার ভোরে বালু আনতে নিজ বাড়ি মনোহরপুর থেকে ফতেপুরের উদ্দ্যেশে রওনা হয়। যাওয়ার পথে মগড়া নদীর ওপর নির্মিত দৌলতপুর কালীবাড়ি সেতুতে পৌঁছালে সেতুর সাথে ধাক্কা লেগে ট্রলার থেকে আমিনুর নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান।
স্থানীয়রা খুঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় মদন ফায়ার স্টেশনে খবর দেয়।
আইনিউজ/টিএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























